প্রাক্তনী র দ্বিবার্ষিক রিইউনিয়ন

আবার সবার দৃষ্টি আকর্ষণ করছি –
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাক্তনী র দ্বিবার্ষিক রিইউনিয়ন এবছর ২৫ ডিসেম্বর যথারীতি উদযাপিত হবে। প্রাক্তনীর কার্যকরী সমিতির দ্বারা গঠিত প্রকাশনা বোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি যে, এবছরেও ‘শ্রদ্ধা ২০২৬’ প্রকাশিত হবে রিইউনিয়নের মঞ্চে।
বিদ্যালয় প্রাক্তনীর সকল সদস্যদের কাছে  অনুরোধ, আপনারা শ্রদ্ধা ২০২৬ এ প্রকাশের জন্য বাংলা অথবা ইংরেজি ভাষায়  আপনাদের লেখা আগামী ২৭ সেপ্টেম্বর রবিবারের মধ্যে লেখার হার্ডকপি প্রাক্তনী অফিসে  জমা করতে পারবেন। অথবা চন্দন কুমার দাস দা (9836434902) বা আমায় (9433057879) বা সেক্রেটারি, শিবাজী বসু রায় (9831859980) কে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে, অনুগ্রহ করে ফোনে জানাবেন।
আর, পিডিএফ কপি আমার  ই-মেল এও (arunichakraborty@yahoo.in) পাঠাতে পারবেন।

পরবর্তী পর্যায়ক্রমিক কাজের জন্য *২৭ সেপ্টেম্বরের পরে আর লেখা গ্রহন করা সম্ভব হবে না।*
শ্রদ্ধা-র পরিসরের কথা ভেবে অনুগ্রহ করে লেখা ছোট করার চেষ্টা করবেন। অনেক লেখা আমরা পাবো আশা করছি।

লেখার বিষয় ও ধরণে অবশ্যই বিদ্যালয় ও আশ্রমের মর্যাদা মনে রাখতে হবে।

*লেখা প্রকাশের জন্য নির্বাচন করবেন আমাদের প্রকাশনা কমিটি। তাদের সিদ্ধান্তই চুড়ান্ত* ।
একজনের একটিমাত্র লেখাই শ্রদ্ধা য় প্রকাশিত হবে।
লেখা পাঠাবেন  (বাংলা অথবা ইংরেজি তে):-
কবিতা,  ছড়া ;
অণু গল্প (অনধিক ১৫০/দেড়শো শব্দের মধ্যে);
প্রবন্ধ, গল্প, স্মৃতিকথা  (অনধিক ১০০০ এক হাজার শব্দের মধ্যে) ।

নমস্কারান্তে 🙏

— _আরুণি চক্রবর্তী,_
‘ *শ্রদ্ধা’ প্রকাশনা কমিটির পক্ষে’*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu